1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সজল হাওলাদার, ফরিদপুর
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় শহীদ শরীফ ওসমান বিন হাদির রূহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার বিকেল ৪টায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর রোডে মোল্লা মার্কেটে অবস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ১১ দলীয় জোটের একক মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।

শোকসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, এনসিপির নেতা মো. বাহাউদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর শাহাদাত ইসলামী আন্দোলন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত। শহীদ ওসমান হাদির আদর্শ ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে বলেও বক্তারা মত প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় জোট তাঁকে ফরিদপুর-৪ আসনের একক মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীকে এ দেশের মানুষ আজীবন স্মরণ করবে। তিনি শহীদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম, উলামায়ে কেরাম, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট