
ফরিদপুরের সদরপুর উপজেলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে “নতুন প্রজন্ম মানবিক সংগঠন”-এর উদ্যোগে এবং প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম খান, সভাপতি মিরাজ মোল্যা, সাধারণ সম্পাদক শেখ শাকিল ও মো. মহিউদ্দিনের নেতৃত্বে এবং কেন্দ্রীয় টিমের তত্ত্বাবধানে মাংস বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা এস এম কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যরা জানান, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সহায়তায় তারা প্রতিবছর বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এ বছর সদরপুর উপজেলার কৃষ্ণপুরসহ ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।