1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সদরপুরে বেডরুমে আটকা শিশু, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি তিনতলা ভবনের বেডরুমে আটকা পড়ে এক শিশু। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর তাৎক্ষণিক তৎপরতায় শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা থেকে সদরপুর সড়কের পাশে আঃ সালাম মোল্যার মালিকানাধীন একটি তিনতলা ভবনে এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত শিশুটি প্রবাসী মেহেদী হাসানের তিন বছর বয়সী ছেলে আদনান। পরিবার সূত্রে জানা যায়, খেলতে গিয়ে শিশুটি অসাবধানতাবশত বেডরুমের দরজা ভেতর থেকে লক করে ফেলে। এতে সে ঘরের ভেতরে একা আটকা পড়ে যায় এবং ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে।

পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও দরজা খুলতে ব্যর্থ হলে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষ সরঞ্জামের সাহায্যে দরজাটি খুলে ফেলে এবং শিশুটিকে নিরাপদে উদ্ধার করে।

সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রনেন্দ্র নাথ চৌধুরী জানান, এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব। তিনি অভিভাবকদের ঘরের দরজা ও লক ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন।

ঘটনার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট