1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু নিহত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেলের প্রচন্ড ধাক্কায় রোহান (৪) নামের এক শিশু নিহত এবং শাহাদাৎ(১০) নামের অপর এক শিশু গুরুতর আহত হয়েছে। নিহত রোহান উপজেলার ওয়াজ হাওলাদার কান্দি গ্রামের প্রবাসী মিরাজ খানের ছেলে। আহত শাহাদাৎ একই গ্রামের হারুন খানের ছেলে।

শনিবার ( ২৪ জানুয়ারি) সন্ধ্যায় সদরপুর উপজেলা চন্দ্রপাড়ার সাইকান্দা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, রোহান ও শাহাদাৎ রাস্তা পারাপারের সময় দ্রুতগতি সম্পন্ন একটি মোটর সাইকেলের সাথে প্রচন্ড ধাক্কা লেগে পড়ে যায়। আত্মীয়স্বজন ও স্থানীয়রা শিশু দু’টিকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলিয়া জাহান আঁচল রোহানকে মৃত ঘোষণা করেন। অপর শিশু শাহাদাতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পরপরই মোটর সাইকেলটি দ্রুতবেগে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ্ বলেন, নিহতের পরিবার থেকে কোন মামলা দায়ের করা হয়নি তবে একটি ইউডি কেস করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট