1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

হাদী হত্যার বিচার দাবিতে মাদারীপুরে জুলাই যোদ্ধাদের মানববন্ধন

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মাদারীপুরে হাদী হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধারা। রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ঢাকার যমুনার সামনে জুলাই যোদ্ধাদের ওপর সাম্প্রতিক পুলিশি হামলার নিন্দা জানিয়ে তারা বলেন, আন্দোলনকারীদের কণ্ঠরোধ করতে এ ধরনের হামলা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তি মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক রিশাদ রাব্বি, যুগ্ম আহ্বায়ক মামুন দরজী, জুলাই যোদ্ধা নেয়ামুল হক, রায়হান, জারিফ ও কাজী হাসনাত। বক্তারা বলেন, হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট