
ফরিদপুরের সদরপুর উপজেলায় কাজাখিস্তান প্রবাসীর মানবিক উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রীও প্রদান করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জরিপের ডাঙ্গী হাফিজিয়া মাদ্রাসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের প্রায় এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে এলাকার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল ও ক্রিকেট সামগ্রী হস্তান্তর করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, জরিপের ডাঙ্গী গ্রামের আব্দুল ওহাব আকনের ছেলে কাজাখিস্তান প্রবাসী ফরহাদ আকনের অর্থায়ন ও উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কাজাখিস্তানে অবস্থান করছেন। বর্তমানে বাংলাদেশ–কাজাখিস্তান কমিউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি দেশটির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। প্রবাসে থেকেও তিনি নিয়মিতভাবে নিজ এলাকার গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ফরহাদ আকনের বাবা আব্দুল ওহাব আকন। তিনি বলেন, “শীতের কষ্ট থেকে গরিব মানুষকে রক্ষা করতেই আমার ছেলে এই উদ্যোগ নিয়েছে। একজন বাবা হিসেবে আমি গর্বিত যে সে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আল্লাহ যেন তাকে আজীবন মানুষের সেবায় নিয়োজিত রাখেন।”
জরিপের ডাঙ্গী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী মিজানুর রহমান রাজী বলেন, “ফরহাদ আকন শুধু এই এলাকা নয়, পুরো ফরিদপুর জেলার অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আজ প্রায় এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ তারই ধারাবাহিকতা। ভবিষ্যতেও তিনি এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদী।”
এ সময় ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রবাসী ফরহাদ আকন সবার কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতেও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী হতদরিদ্র মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর জন্য দোয়া করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, হাফেজ আব্দুল আউয়াল, হাফেজ মাওলানা আব্দুর রহমান, হাজী আব্দুস সালাম, শাহ আলম সানাল, জাহিদুল হক মাস্টার, জাহিদ খান, শেখ ফজলুর রহমান, তাজুল ইসলাম, মোকলেছুর রহমানসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি