1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

থানা ভাঙচুর ও নিষিদ্ধ কর্মসূচিতে অংশগ্রহণ: সাবেক জেলা পরিষদ সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের “লকডাউন” কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ, ইন্ধন দেওয়া এবং থানা ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফরকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী সদরপুর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

কৃষ্ণপুর ইউনিয়নের মৃত হালিম ফকিরের ছেলে সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফরকির (৫২)

নয়াকান্দি গ্রামের শেখ কাশেমের ছেলে শেখ সজীব (২৪)

একই গ্রামের শেখ আহম্মেদের ছেলে শেখ পলাশ (৪৭)

ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের মৃত করিম বেপারীর ছেলে সোহরাব বেপারী (৫৫)

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত “লকডাউন” কর্মসূচি বাস্তবায়নে তারা সরাসরি ভূমিকা পালন করেন। তারা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ এবং স্থানীয় নেতাকর্মীদের উসকানি দেওয়ার মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করতে সক্রিয় ছিলেন। এছাড়া ১৫ সেপ্টেম্বর ফরিদপুর–৪ থেকে হামেরদী ও আলগী ইউনিয়ন ফরিদপুর–২ আসনে যুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় চলমান অবরোধের সময় ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে ভাঙচুর চালানোর ঘটনায়ও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন,

“উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ‘লকডাউন’ কর্মসূচি এবং ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা ভাঙচুরের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট