1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুফতি রায়হান জামিল

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুফতি রায়হান জামিল।

শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ফরিদপুর নির্বাচন কার্যালয় থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্ধারিত ফরমে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “আমি নির্বাচন কমিশনের সকল বিধি-বিধান মেনে নির্বাচনে অংশ নিচ্ছি। বর্তমান আইনি কাঠামোর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।” তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং এলাকার টেকসই উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজিতে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগে তিনি ব্যাপক সাড়া ফেলেন। এছাড়া নির্বাচনী গেট-ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দরিদ্র মানুষের ঘরে ঘরে এক বস্তা করে চাল ও নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী পৌঁছে দেওয়ার ঘটনাও জনমনে বিশেষভাবে আলোচিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট