1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখা সাংবাদিকদের মিলন মেলায় ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

চয়েজ টিভি নিউজ ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

হৃদয় হোসেন নিরব, পাবনা: সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। জনগণের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঈশ্বরদীতে বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা, পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাফিজুর রহমান হাফিজ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক উত্তর জনতার সম্পাদক ও প্রকাশক এবং সিনিয়র সাংবাদিক শহিদুল হাসান ববি সরদার।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার উপদেষ্টা মনিরুজ্জামান মন্টু, সিনিয়ার সহ-সভাপতি শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর কবির ও দপ্তর সম্পাদক সিয়াম হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা শাখার আইন ও মানবাধিকার সম্পাদক নাদিরা সেখ হেনা, আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমান খান, বেড়া উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান ঝিনুক, ঈশ্বরদী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আলিফ হাসান, ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি শামীম আহমেদ, আটঘরিয়া উপজেলা শাখার ইব্রাহিম খলিল ও ভাঙ্গুড়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক মকবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জনগণের অধিকার, সমাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্বও জড়িত। তাই পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সত্য, তথ্যনির্ভর ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বিভেদ দূর করে ঐক্য ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। এতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ার পাশাপাশি গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও সুদৃঢ় হবে।
সভায় পাবনা জেলার বিভিন্ন উপজেলা শাখার সাংবাদিকদের মধ্যে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকতার বিভিন্ন দিক, পেশাগত দায়িত্ব ও স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের পারস্পরিক আড্ডা ও মিলন মেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট