1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়নপত্র উত্তোলন করলেন 

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টায় মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়েদা সুলতানা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায় ।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “প্রিয় এলাকাবাসী, আজ আমি এই মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করছি। দীর্ঘদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পেয়েছে। এটি জনগণের বিজয়। আমরা বিশ্বাস করি, এদেশের জনগণ ন্যায়বিচার, সুশাসন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ চায়। গত কয়েক বছরের অগণতান্ত্রিক শাসন, দুর্নীতি, লুটপাট ও জনগণের অধিকার হরণের পর এখন সময় এসেছে পরিবর্তনের। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব জনগণের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায়বিচার নিশ্চিত করতে এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে।

 

পবা-মোহনপুরের জনগণ আমাকে চেনেন। আমি হড়গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে ২৮ বছর ধরে এলাকার উন্নয়নে কাজ করছি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুবকদের কর্মসংস্থানে আমাদের অগ্রাধিকার থাকবে। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং সুষম উন্নয়নের বাংলাদেশ। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে মুক্ত করে নৈতিকতা ও দক্ষতায় গড়ে তুলব। নারীদের অধিকার রক্ষা করে তাদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করব। কৃষকদের ন্যায্যমূল্য, শ্রমিকদের অধিকার এবং ব্যবসায়ীদের সুরক্ষা আমাদের প্রতিশ্রুতি।

 

আমি আহ্বান জানাই সকলকে—ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। এ বিজয় হবে জনগণের বিজয়, ন্যায়ের বিজয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আমীর জিএম আব্দুল আওয়াল (আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল), মাওলানা ইসমাইল আলম আল হাছানী (রাজশাহী জেলা সুরা সদস্য), রাজশাহী মহানগর সহ-সেক্রেটারি মাহাবুব এহসান, মাওলানা আবুল কালাম আজাদ (উপজেলা নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান), আব্দুল গফুর মৃধা (উপজেলা সেক্রেটারি ও রায়ঘাটি ইউপির সাবেক চেয়ারম্যান), মাওলানা হাসান আলী (উপজেলা নায়েবে আমির), নজরুল ইসলাম (বাকশিমইল ইউপির আমির), সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ কাফি প্রমুখ।

এছাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি, ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি- সেক্রেটারি সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট