1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও জুলাই সনদের পক্ষে জনমত গড়ার লক্ষ্যে ৯ জানুয়ারি ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং জুলাই সনদের পক্ষে গণভোটে জনমত গড়ে তোলার লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বৈঠকে চরমোনাই পীর বলেন, শহীদ ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের এখনো আইনের আওতায় না আনা চরম ব্যর্থতার পরিচায়ক। তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি।

চরমোনাই পীর জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে শক্তিশালী জনমত গড়ে তুলতে হবে।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, ঘোষিত মহাসমাবেশের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিসহ জুলাই সনদের পক্ষে দেশব্যাপী শক্তিশালী জনমত গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট