1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শীতার্ত মানুষের পাশে জেলা প্রশাসন, নিজ হাতে কম্বল বিতরণ করলেন মাদারীপুরের জেলা প্রশাসক

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

তীব্র শীতে বিপর্যস্ত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মাদারীপুর জেলা প্রশাসন। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ও শুক্রবার (২৬ ডিসেম্বর) দুই দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

এই কর্মসূচিতে সরাসরি অংশ নেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। তিনি চরমুগুরিয়া এলাকার বস্তিবাসী, শিশুসদন ও এতিমখানার শিশুদের পাশাপাশি বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের হাতে নিজ হাতে কম্বল তুলে দেন। এ সময় তিনি শীতজনিত দুর্ভোগ ও তাদের জীবনযাপনের খোঁজখবর নেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, প্রচণ্ড শীতে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। অনেকেই জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের দায়িত্বের অংশ। তিনি আরও জানান, শীতার্ত মানুষের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত ও ধারাবাহিকভাবে চালু রাখা হবে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে সহজ ও সরাসরি যোগাযোগ, বিনয়ী আচরণ এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির মাধ্যমে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন। স্থানীয়দের মতে, শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তার এই উদ্যোগ মাদারীপুরে মানবিক ও জনমুখী প্রশাসনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট