1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

বটিয়াঘাটায় ইসলামী আন্দোলনের উদ্যোগে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

খুলনার বটিয়াঘাটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের সৈয়দের মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাফেজ মোঃ রেজওয়ান হোসেনের সঞ্চালনায় এবং মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ আল ইমরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হুমায়ূন কবির, মাওলানা ফিরোজুল ইসলাম, মাওলানা মেজবাহ উদ্দিন, মাওলানা সেলিম আকুনজি, মাওলানা শোয়াইব, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা মহাসিন, মাওলানা নাজমুল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে মোহাম্মদ উল্লাহ, সালমান, মোঃ মনি, গিয়াস, সাগর, হাসিব, জাহিদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী বটিয়াঘাটার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ ওসমান হাদী ও জুলাই যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট