1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ নিহত তিন: আহত-২

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ অন্তত একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে। নিহতরা হচ্ছে যশোরের কেশবপুর উপজেলার চালতিবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান(৪০), তার বোন বিউটি আক্তার(৩০) ও শ্যালক যশোরের মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান(২৩).। এ ঘটনায় গুরুতর আহতরা হচ্ছে নিহত মিজানুরের স্ত্রী রুকাইয়া সুলতানা নীলা, গাড়ীর চালক বিষু।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, সকালে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় যশোর থেকে ঢাকা গামী একটি অ্যাম্বুলেন্সের সাথে ঢাকা থেকে খুলনা গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই একজন নারীসহ তিন জন নিহত হন। এম্বুলেন্সের চালকসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট