1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন

সজল হাওলাদার, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজায় বিএনপি নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাজাস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিপুল জনসমাগমের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে জানাজা সম্পন্ন হয়।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানান, দীর্ঘদিন ধরে তিনি জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং শেষদিকে তার অবস্থা ছিল সংকটাপন্ন।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, জানাজার পর তাকে বিকেল ৩টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট