
রাজশাহীর কাশিয়াডাংগা রেলগেটের পাশে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস অতিরিক্ত কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেছে।
কাশিয়াডাংগা পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক সকাল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোনো যাত্রী গুরুতর আহত হননি।
দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। দুর্ঘটনাস্থলে সাময়িকভাবে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, অতিরিক্ত কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।