
ফরিদপুরের ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ মাগরিব উপজেলার নুরল্যাগঞ্জ ইউনিয়নের বাকপুরা বাজারে এই সভার আয়োজন করা হয়।
সাবেক ছাত্রদল নেতা ও ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম জমাদারের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার হোসেন খন্দকার।
ভাঙ্গা উপজেলা ছাত্রদল নেতা শরীফ সোহান এর সঞ্চালনায়, উক্ত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম খাঁন, জেলা কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট হাফিজুর রহমান (হাফিজ), ভাঙ্গা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, আইয়ুব মোল্লা, সাবেক নুরুল্যাগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি, এ বি এম কামাল পাশা, সাবেক সদরপুর সরকারি কলেজ ছাত্র সংসদ (ভিপি) ও জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক, খন্দকার মনিরুল হক, সাবেক উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক, লাবলু খন্দকার প্রমুখ। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।