1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক ওরস

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে চার দিনব্যাপী বার্ষিক ওরস শরিফ।
গত শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ ওরসে দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য ভক্ত ও আশেকান অংশগ্রহণ করেন। ওরস উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণে জিকির-আজকার, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেষ দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফজরের নামাজ শেষে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। মোনাজাতে অংশগ্রহণকারী হাজারো ভক্ত অশ্রুসজল নয়নে দোয়া ও ইবাদতে মগ্ন থাকেন।
ওরস চলাকালীন সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি ভক্তদের সেবা ও ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
আয়োজক কমিটি জানায়, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ওরস শরিফ সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
ওরসে অংশগ্রহণকারী ভক্তরা জানান, প্রতি বছরের মতো এবারও আখেরি মোনাজাতে অংশ নিয়ে তারা গভীর আত্মিক প্রশান্তি ও শান্তি অনুভব করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট