1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

পোরশায় ইসলামী আন্দোলন নেতার জামায়াতে যোগদান

পোরশা( নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ পোরশা শাখার নেতা প্রভাষক শরিফুল ইসলাম জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন। তিনি উপজেলার বারিন্দা ফাজিল মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক। তিনি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মঙ্গলবার জামায়াতের দলীয় সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। জামায়াতে যোগদান করার বিষয়ে প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের নেতারা বড় বড় হুজুরদের গালিগালাজ করতেও দ্বিধাবোধ করেন না। এছাড়াও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের কার্যকলাপ দেখে তার খারাপ লাগায় তিনি ওই দল থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে জানান। বিষয়টি উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট