1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলফার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার(২৪ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণী সম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকের চালক ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে নবীন শেখ(২২), হেলফার রাশেদ(৩০)। প্রাথমিকভাবে হেলফারের বাড়ি ও বাবার নাম জানা সম্ভব হয়নি।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে,বরিশাল থেকে ছেড়ে আসা, কুষ্টিয়াগামী লিজা পরিবহনের সাথে একটি ইটভাটার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলফার নিহত হন। এতে ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।

বিয়য়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হেলাল উদ্দিন বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের হেলফার নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট