1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে স্বতন্ত্র এমপি প্রার্থীর লিফলেট বিতরণে বাধা ও হামলা, আহত ১; প্রতিবাদে বিক্ষোভ,  

আনোয়ার হোসেন লিটন, নওগাঁ
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে স্বতন্ত্র এমপি পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণে বাধা ও অতর্কিত হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।রোববার বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের ঠকঠকি বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি অধ্যাপক সেকেন্দার আলী (৫১)। তিনি ভাবিচা ইউনিয়নের বাদ মালঞ্চি গ্রামের মৃত বছির উদ্দিন মণ্ডলের ছেলে।প্রত্যক্ষদর্শী ও আহতের দাবি, স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. সালেক চৌধুরীর পক্ষে লিফলেট বিতরণকালে বিএনপি মনোনীত প্রার্থীর ভাই ও তার সমর্থকরা বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সেকেন্দার আলীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা গেইটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব সদরুল আমিন চৌধুরী, রেজাউল করিম, এনামুল হক, শামসুল আলম, আঙ্গুর ও মাকসুরাসহ অন্যরা। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. সালেক চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার ঘটনা গণতন্ত্রের জন্য হুমকি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট