1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ভাঙ্গায় দুর্লভ প্রাণী সজারু উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ৬ নং ওয়ার্ডের ছিলাধরচর সদরদী গ্ৰামে গর্তে আটকে পড়া দুর্লভ প্রানি সজারু উদ্ধার করেছে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় সজারুটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। জীবন্ত গায়ে কাটা ভর্তি সজারু দেখতে এসময় শত শত শিশু নারী-পুরুষ ভীড় জমায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ছিলাধরচর গ্ৰামে হাসান চাকলাদারের নির্মাণাধীন ভবন একাধিক গর্ত খুঁড়ে কাজ করতে ছিলেন। রাতের যেকোন সময় সজারুটি গর্তে পড়ে আটকে যায়। সকালে নির্মাণের কাজ করতে আসা শ্রমিকরা গর্তের ভিতর আটকে পড়া সজারু দেখে আমাদের খবর দিলে আমরা সাবধানতার সাথে প্রানিটিকে উদ্ধার করি। এটি একটি দুর্লভ প্রানি একে সচরাচর দেখা যায় না। আমরা প্রানিটিকে দুপুরে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

ভবন নির্মাণের মালিক হাসান চাকলাদার জানান, সকালে কাজ করতে এসে সজারু টিকে আটকে পড়ে থাকতে দেখে ৯৯৯ কল দেই। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সজারু টি উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট