1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ফরিদপুরে পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি গাড়ি চালকদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সরকারি গাড়ি চালক সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হাসমত আলী। বক্তব্য রাখেন মাসুদ আহমেদ লিটন, মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রিয়াজ, আব্দুর রহমান ও সুধাংশু রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় তারা নানা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। ২০২০ সালে পে স্কেল কার্যকরের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন। এতে কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বিরাজ করছে।

বক্তারা আরও জানান, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছেন।

আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট