1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন

টাঙ্গাইলে ডিপ্লোমাধারীদের মানব বন্ধন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনয়ারদের জন্য ৩৩শতাংশ কোঠা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানব কর্মসূচি পালন করছেন ডিপ্লোমাধারীরা।

সারাদেশে কর্ম-সুচির অংশ হিসাবে আজ সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ টাঙ্গাইল পলিটেকনিকের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানব বন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজিবি সংগ্রাম পরিষদ জেলা শাখার আহবায়ক মোঃ রফিকুল ইসলাম,সদস্য সচিব নুরুজ্জামান, আইডিইবি সভাপতি জাকেরুল মাওলাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন সারাদেশের বিএসসি ইঞ্জিনিয়ারগন ৯ম গ্রেডে চাকুরিরত থাকার পরেও ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেডে আসার জন্য সরকারকে চাপ সৃষ্টি করছে। এতে ১০ম গ্রেডধারীরা নানা সমস্যার সম্মুখিন হওয়ার সম্ভবনা রয়েছ।

যা ডিপ্লোমা প্রকৌশলীরা কোনোভাবেই মেনে নিবে না।

এরই প্রতিবাদে সারাদেশে মানব বন্ধন করা হচ্ছে।

দ্রুত এই দাবী থেকে সরে গিয়ে বিএসসি চাকুরীরতদের নিজ নিজ গ্রেডে অবস্থানের দাবী জানিয়েছেন তারা।

অন্যথায় তারা আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট