
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় ১১ দলের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাদ আছর সদরপুর উপজেলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কলেজ মোড়, বেপারী বাড়ীর মোড় ও ফিলিং স্টেশন এলাকা প্রদক্ষিণ করে ভাষাণচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিছিলোত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, খেলাফত মজলিস নেতা মো. আমানাতুল্লাহ আমান এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁরা মাওলানা সরোয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার