1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ইরানের নেতা ও তাঁর পরিবার হত্যার নিন্দা: আল্লামা ইমাম হায়াত

মোঃ মাইনুদ্দিন, চট্টগ্রাম:
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

ইরানের নেতা ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত। এক বিবৃতিতে তিনি বলেন, মতাদর্শগত ভিন্নতা থাকলেও যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়।

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব-এর পক্ষ থেকে দেওয়া বক্তব্যে বলা হয়, তারা ইরানের বর্তমান রাষ্ট্রব্যবস্থার সমালোচক হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ও ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu-এর নির্দেশে সংঘটিত এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ধর্ম, মত ও পথ নির্বিশেষে সকল মানুষের জীবন, ধর্মীয় স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চলমান সহিংসতা, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের আহ্বান জানিয়ে সংগঠন দুটি বিশ্ব মানবতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

আল্লামা ইমাম হায়াত বলেন, বৈষম্য ও বিদ্বেষের রাজনীতি পরিহার করে মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন রাষ্ট্র ও বিশ্বব্যবস্থা গড়ে তুলতে হবে। মানবতার মুক্তির জন্য ন্যায়, সমতা ও ভালোবাসাভিত্তিক রাজনৈতিক চর্চাই একমাত্র পথ বলে তিনি মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট