1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

সদরপুরের পদ্মা–আড়িয়াল খাঁ নদীতে অবৈধ মাছ শিকারের বাঁধ উচ্ছেদ, জব্দ জাল পুড়িয়ে ধ্বংস

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
ছবি: সদরপুরের পদ্মা ও আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধ ইলিশ শিকারের বাঁশের বাঁধ ভেঙে দিচ্ছে প্রশাসন।

পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদী নদীতে আড়াআড়িভাবে স্থাপন করা অবৈধ ইলিশ শিকারের একাধিক বাঁধ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম শরীফ শাওন।

অভিযানে সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের কাড়াল কান্দি ও হাওলাদার কান্দি এলাকায় বাঁশ ও অবৈধ কারেন্ট জাল দিয়ে তৈরি তিনটি বড় আকৃতির জাটকা শিকারের বাঁধ ভেঙে ফেলা হয়। অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট জেলেরা জাল ফেলে নৌকা নিয়ে পালিয়ে যায়।

এ সময় বাঁধ থেকে কয়েক হাজার গুটি কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। পরে চন্দ্রপাড়া নদীর ঘাট এলাকায় উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে জব্দ করা প্রায় ২০ কেজি জাটকা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন। সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, অবৈধ বাঁধের কারণে নদীর স্বাভাবিক স্রোত ব্যাহত হচ্ছিল এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছিল। নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে কয়েকজনকে সতর্ক করা হয় এবং পুনরায় বাঁধ স্থাপন না করার নির্দেশ দেওয়া হয়েছে। বাঁধ নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট