1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

ভাদাইলবুনিয়া জামে মসজিদে ইফতার মাহফিল, অংশ নিলেন শতাধিক মুসল্লি

মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে ২ মার্চ ২০২৬ তারিখে ভাদাইলবুনিয়া জামে মসজিদে সাধারণ মুসল্লিদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। লন্ডন প্রবাসী সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বটিয়াঘাটা উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মেহেদী কবীর সুমনের সৌজন্যে এ আয়োজন সম্পন্ন হয়।

মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে এলাকার প্রায় ১২০ থেকে ১২৫ জন মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

স্থানীয়রা জানান, প্রবাসে অবস্থান করেও মেহেদী কবীর সুমন নিয়মিতভাবে নিজ এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। রমজানের পবিত্র মাসে এ ধরনের আয়োজন তাঁর সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার প্রতিফলন।

উপস্থিত মুসল্লিরা তাঁর এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট