1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

পোরশায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

সোমবার সন্ধ্যার আগে উপজেলার নিতপুর জেলেপাড়ায় আগুনে নঈম উদ্দিনের ছেলে রহমত আলীর দুই কক্ষের টিনশেড বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম ক্ষতিগ্রস্ত রহমত আলীকে তার কার্যালয়ে ডেকে নেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, দুটি কম্বল ও এক প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

সহায়তা প্রদানকালে সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদৌস এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট