1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

মাদারীপুরে লক্ষীগঞ্জ–রাস্তি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

হাবিবুর রহমান সুমন : মাদারীপুর:

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নে দীর্ঘদিন ভরাট হয়ে থাকা লক্ষীগঞ্জ–রাস্তি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে লক্ষীগঞ্জ নদীর পাড়ের খেয়াঘাট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জাহান্দার আলী মিয়া, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি ও নৌযান চলাচলে ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা এ খালটি পুনরুদ্ধার হলে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রায়ও সুবিধা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা দেখা দিত। পুনঃখননের মাধ্যমে খালের স্বাভাবিক প্রবাহ ফিরে এলে এলাকার কৃষি জমি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট