1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান 

এ.কে পলাশ, কুমিল্লা
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়নের জামতলী ও উত্তর চান্দলা এলাকায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১০০০ ফুট সরবরাহ পাইপ এবং ২টি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।

শুক্রবার (৬ মার্চ) উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী ও উত্তর চান্দলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারেক রহমান।

অভিযান সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘ দিন ধরে জামতলী ও উত্তর চান্দলা এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে আবাদি জমি থেকে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। এতে পার্শ্ববর্তী কৃষি জমি ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী ও উত্তর চান্দলা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ১০০০ ফুট সরবরাহ পাইপ এবং ২টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। জনস্বার্থে এবং কৃষকের জমি রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় সাধারণ কৃষক ও সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট