
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর বাজার সংলগ্ন পশ্চিম মৌলভীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আব্দুল গফুর পানু মুন্সি ফাউন্ডেশন। পবিত্র রমজান উপলক্ষে ১৬ রমজানে ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এ সময় প্রতিটি পরিবারের জন্য – চাল ২৫ কেজি , ডাল ১ কেজি , তেল ১ কেজি, আলু ১ কেজি, লবন ১ কেজি, পেয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, একটি বয়লার মুরগি, হলুদ, মরিচ ও গরম মসলা ১ প্যাকেট করে, মোট ১১ আইটেমের একটি করে প্যাকেজ বিতরণ করা হয়।
আব্দুল গফুর পানু মুন্সি ফাউন্ডেশন পরিচালনা করেন তারই তিন ছেলে আশরাফুল ইসলাম, শাহাদাত হোসেন ও সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশন এর পক্ষ থেকে বক্তব্য দেন মরহুম পানু মাস্টার এর বড় ছেলে আশরাফুল ইসলাম, মেঝ ছেলে শাহাদাত হোসেন।
ফরিদ মুন্সি ( শিক্ষক ) এর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন আব্দুর রাজ্জাক মুন্সী( মাস্টার ), ইদ্রিস মুন্সি, আজাদ হোসেন( শিক্ষক ), আউয়াল মোল্লা ব্যবসায়ী, আউয়াল মুন্সী প্রবাসী, আওয়াল মুন্সি ব্যবসায়ী, লাভলু মৃধা, মোহাম্মদ নাঈম হোসেন পরিসংখ্যান কর্মকর্তা, কুটি মুন্সি, আশিক পরিচালক দারুল উলুম মাদ্রাসা, আরিফ মুন্সী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় পবিত্র রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কিছুটা সহায়তা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। মুন্সী ফাউন্ডেশন ২০২২ সাল থেকে ব্যাপক ভাবে এ কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগেও স্থানীয়দের মধ্যে চলমান ছিল। আজ আমরা দিচ্ছি একদিন আপনার সন্তানেরাও দেবে এক সময় আমরাও সাধারণ জীবন যাপন করতাম।আল্লাহ তৌফিক দিয়েছে তাই মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি। অনেকেরই সম্পদ আছে কিন্তু দেওয়ার মন মানসিকতা অভাব। তাই আপনারাও আপনাদের সন্তানদেরকে এমন শিক্ষা দিবেন যাতে তারা তাদের সামর্থ্য মত একজন দুইজন যতটুকু সম্ভব অসহায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করা। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই কার্যক্রম আল্লাহর রহমতে আরো ব্যাপক ভাবে পরিচালনা করতে পারি। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, প্রতি বছর রমজান মাসে এ ধরনের সহায়তা পেয়ে অনেক অসহায় পরিবার উপকৃত হয়। তারা ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।