1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

মাদারীপুর জাতীয় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬

মাদারীপুরে জাতীয় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তাজুল মাতুব্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ এবং সমাজের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বক্তারা মতামত তুলে ধরেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদারীপুর জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক হাবিবুর রহমান সুমন ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট