1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাত–এ আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে জানিয়েছে শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি।

প্রতিষ্ঠানটির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরির রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে এবং ওই দিনই ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) চাঁদ দেখার রাতে সূর্যাস্তের আগেই চাঁদ পশ্চিম আকাশে অস্ত যাবে। ফলে ওই দিন আমিরাতে নতুন চাঁদ দেখা সম্ভব হবে না।

এ কারণে ১৯ মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং ২০ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই দিনও চাঁদ দেখা খুব কঠিন হতে পারে, এমনকি দূরবীন ব্যবহার করেও দেখা কঠিন হতে পারে। যদিও উন্নত প্রযুক্তি ব্যবহার করলে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীরা আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে পশ্চিমের কিছু আরব ও মুসলিম দেশে ওই দিন চাঁদ দেখা যেতে পারে।

সংবাদটি প্রকাশ করেছে গালফ নিউজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট