1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

মাদারীপুরে আলমগীর হাওলাদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মাদারীপুর পৌরসভার নতুন মাদারীপুর এলাকার বাসিন্দা আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় বাসিন্দা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা আলামগীর হাওলাদার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, আলামগীর হাওলাদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পরও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এ সময় আলামগীর হাওলাদারের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট