1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সদরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ফরিদপুরের সদরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় অভিযানে সহায়তা করে সদরপুর থানা পুলিশ।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন— মো. সোলায়মান (৪২), পিতা আবুল কাশেম, হাট কৃষ্ণপুর; তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সুব্রত চন্দ্র বনিক (২৮), পিতা জগবন্ধু বনিক, কৃষ্ণপুর; তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নর উত্তম মালো, পিতা সমিশ্বর মালো, কৃষ্ণপুর; তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২০ এর ধারা ৭(ক) ও ১৫(১) অনুযায়ী মো. আলমগীর ভুইয়া (৩৫), পিতা সামচু ভুইয়া, সাং মাঠবাড়ি, শহিদনগর, নগরকান্দা, ফরিদপুরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তার বিরুদ্ধে সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের জাকেরডাঙ্গী এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ ছিল।

এ বিষয়ে সদরপুর উপজেলা কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, ভোক্তা অধিকার রক্ষা এবং অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট