1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

মাদারীপুরে টিসিবির পণ্য সুশৃঙ্খলভাবে বিতরণ

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬

মাদারীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ট্রেডিং প্রতিষ্ঠান মেসার্স সোনার বাংলা ট্রেডার্সের উদ্যোগে টিসিবির পণ্য ন্যায্য মূল্যে সঠিকভাবে বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর ১টা থেকে প্রতিষ্ঠানটির প্রোপাইটর মিজানুর রহমানের তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়। এ সময় ক্রেতাদের দীর্ঘ লাইনের মধ্যেও সুশৃঙ্খলভাবে টিসিবির পণ্য বিতরণ করা হয়।

বিতরণকৃত প্যাকেজে ছিল চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও ছোলা। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৫১০ টাকা।

স্থানীয়রা জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ধৈর্যের সঙ্গে ক্রেতাদের মাঝে পণ্য বিতরণ করা হয়েছে। এতে সাধারণ মানুষ স্বস্তির সঙ্গে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পেরেছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট