1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সদরপুরের ৯ রশিতে সমাজসেবক ইউনুছ তালুকদারের উদ্যোগে ইফতার মাহফিল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার ৯ রশি গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিকতার মধ্য দিয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে বুধবার (১১ মার্চ) সমাজসেবক মোঃ ইউনুছ তালুকদারের উদ্যোগে তার নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে ৯ রশি, ১৪ রশি ও সদরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক রোজাদার, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিকেলের পর থেকেই এলাকাজুড়ে ধর্মীয় পরিবেশ ও মিলনমেলার আবহ তৈরি হয়।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে উপস্থিত সবাই নিজেদের পিতা-মাতা, আত্মীয়-স্বজন এবং ইন্তেকাল করা মুসলমানদের রুহের মাগফেরাত কামনা করেন।

মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।

আয়োজক সমাজসেবক মোঃ ইউনুছ তালুকদার বলেন, পবিত্র রমজান সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকেই এলাকার মানুষকে একত্রিত করে এ ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট