1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ অভিযান, ৩টি অবৈধ বাঁধ উচ্ছেদ ও ১৭০০ মিটার জাল বিনষ্ট

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ফরিদপুরের সদরপুরে জাটকা সংরক্ষণ অভিযানে পদ্মা নদীতে অবৈধভাবে স্থাপিত তিনটি মাছ ধরার বাঁধ উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে প্রায় ১ হাজার ৭০০ মিটার অবৈধ জাল কেটে বিনষ্ট করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সদরপুর উপজেলার দোহার সংলগ্ন পদ্মা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করে সদরপুর উপজেলা মৎস্য দপ্তর।

অভিযানে পদ্মা নদীতে অবৈধভাবে স্থাপিত তিনটি জাটকা ধরার বাঁধ উচ্ছেদ করা হয়। পাশাপাশি নদীতে স্থাপিত আনাড়ি বাসের বাঁধ অপসারণ করে প্রায় ১ হাজার ৭০০ মিটার অবৈধ জাল কেটে বিনষ্ট করা হয়।

অভিযানে সহযোগিতা প্রদান করে সদরপুর থানা পুলিশ।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “রমজান মাসে অভিযান পরিচালনা কিছুটা চ্যালেঞ্জিং হলেও জনস্বার্থে জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট