1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সদরপুরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, কৃষি উৎপাদন বৃদ্ধির আশাবাদ

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে কৃষ্ণপুর ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-কে ‘রাখাল রাজা’ বলা হয়। তিনি নিজ হাতে হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে খাল খননের মতো জনকল্যাণমূলক কাজ করেছেন। তিনি আজ আর বেঁচে না থাকলেও তাঁর স্বপ্ন, আদর্শ ও উন্নয়ন কর্মকাণ্ড আজও মানুষের মাঝে জীবিত রয়েছে।

তিনি আরও বলেন, “এক সময় এসব খাল দিয়ে বড় বড় লঞ্চ চলাচল করত। কিন্তু অযত্ন ও অবহেলার কারণে অনেক খাল এখন মৃতপ্রায় হয়ে পড়েছে। খাল পুনঃখননের মাধ্যমে পানি সংরক্ষণ করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।”

তিনি জানান, তারেক রহমান-এর নির্দেশনায় দেশব্যাপী নদী-নালা ও জলাধার পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সদরপুরে দুটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

এদিন সকাল ১১টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষ্ণপুর কাটাখালি ব্রিজ থেকে ভূবেনশ্বর নদ পর্যন্ত ৪ কিলোমিটার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। পরে দুপুর ১২টায় বিষ্ণুপুর রুস্তমখাঁর হাট এলাকা থেকে ‘লোহারটক খাল’ পুনঃখনন কাজেরও উদ্বোধন করেন তিনি।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ।

এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট