1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

মাদারীপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত-৬, দুই জনকে ঢাকায় প্রেরন

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মাদারীপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্য ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সোনাপাড়া গ্রামের সামসু শেখের সাথে প্রতিবেশী নুরুদ্দিন ফকিরেরর জমি নিয়ে বিরোধ চলছিল। জমিটি আবার সামসু শেখের বাড়ি সংলগ্ন।মঙ্গলবার বেলা ১১ টার দিক বিরোধপূর্ন জমিতে উভয় পক্ষের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে সামসু শেখ (৬৫) , তার স্ত্রী রেনু আক্তার (৫৫) ছেলে ইলিয়াস শেখ (৪৩) , মেয়ে লাখী আক্তার (২৩), নুরুদ্দিন ফকির, সেলিম ফকিরসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। আহতদের মধ্যে সামসু শেখ ও ইলিয়াস শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট