1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

কালকিনিতে আতশবাজি বিস্ফোরণে স্কুলছাত্র গুরুতর আহত

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মাদারীপুরের কালকিনি পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকায় আতশবাজি বিস্ফোরণে নিলয় (১৫) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত প্রায় ৯টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, “ক্লাসিক বাজি” ফুটানোর সময় হঠাৎ বিস্ফোরণে নিলয় গুরুতর আহত হয়। সে স্থানীয় কৃষক মো. আলমগীর সরদারের ছেলে।

আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, বিস্ফোরণের কারণে তার শরীরে গুরুতর আঘাত লেগেছে এবং অবস্থার অবনতি হওয়ায় দ্রুত বরিশালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহল আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট