1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শেরপুর-৩ আসনের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মেজর মাহমুদুল হাসান

মিজানুর রহমান, শেরপুর
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর-৩ আসনের সর্বস্তরের জনগণসহ দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই পবিত্র দিনটি আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা। আসুন, আমরা সবাই মিলে বৈষম্যহীন, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করি।”

মেজর মাহমুদুল হাসান দেশ ও জাতির সার্বিক উন্নতি কামনা করে বলেন, “ঈদের এই পবিত্র মুহূর্তে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন এবং দেশকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।”

তিনি দেশবাসীকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

পরিশেষে তিনি আবারও দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈদের আনন্দে ভরে উঠুক সবার জীবন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট