
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় একটি বাড়ির ঘর থেকে সন্দেহজনক পরিস্থিতিতে এক তরুণ ও এক তরুণীকে আটক করে স্থানীয় জনতা। পরবর্তীতে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের ইদ্রিস মুন্সীর ছেলে আল আমিন (২১) এবং সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের পুরান গ্রামের সুরুজ মোল্লার মেয়ে লামিয়া (১৬)-এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তারা মাঝেমধ্যে বিভিন্ন স্থানে দেখা করতেন এবং অভিযোগ রয়েছে, ছেলেটি প্রায়ই রাতে মেয়েটির বাড়িতে আসতেন।
রবিবার (২২ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয়দের সন্দেহ হলে তারা বাড়িটি ঘিরে ফেলেন। এ সময় একই ঘরের মধ্যে সন্দেহজনক অবস্থায় তাদের দেখতে পেয়ে এলাকাবাসী দুজনকে আটক করে পুলিশে খবর দেয় দেয়।পরে বিষয়টি চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। বর্তমানে উভয়েই পুলিশের হেফাজতে রয়েছে।