1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

মাদারীপুরে জাল টাকাসহ যুবক আটক

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় জাল টাকার কারবারে জড়িত থাকার অভিযোগে আজিজুল বেপারী (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার অভিযান চালিয়ে কালকিনি উপজেলার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রথমে ৫১ পিস ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও ১৬২ পিস ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

সব মিলিয়ে মোট ২১৩ পিস ৫০০ টাকার জাল নোট জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জাল টাকার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট