1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

মাদারীপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের ম*রদেহ উদ্ধার

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মাদারীপুরে নিখোঁজের একদিন পর রাজিন ইয়াসার সামি (২২) নামে এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলা খাদ্য অফিসের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামি শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই সামির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি নিখোঁজ জিডি করা হয়।

মঙ্গলবার সকালে স্থানীয়রা জেলা খাদ্য অফিসের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট