1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মাশুকুর রহমান

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিন।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট