1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সদরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বানের মাধ্যমে ফরিদপুরের সদরপুর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল হাওলাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা শাখার বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ,শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট