1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

মাদারীপুরে ইজিবাইক খাদে পড়ে বাবা নিহত, মা-মেয়েসহ আহত ৪

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মাদারীপুরের কালকিনিতে ইজিবাইক উল্টে খাদে পড়ে চান মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, মেয়ে ও চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার নীলমনি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর উরারচর এলাকা থেকে বাঁশগাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় নীলমনি ব্রিজ পার হওয়ার মুহূর্তে ইজিবাইক চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি খাদে পড়ে যায়।

এতে চান মিয়া, তার স্ত্রী ও মেয়েসহ মোট পাঁচজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত চান মিয়া উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মাঝেরচর কান্দি গ্রামের নায়েব আলী বেপারীর ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট