1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

কালিবাজারের ঐতিহ্যবাহী খাল পুনখনন ও সংস্কারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিবাজার এলাকার মধ্য দিয়ে প্রবাহিত গুরুত্বপূর্ণ খালটির পুনখনন ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও গণদাবি কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোমবার (৩০ মার্চ) কালিবাজার এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের প্রমত্তা এই খালটি বর্তমানে দখল ও আবর্জনায় ভরাট হয়ে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে এবং স্থানীয় কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।

তারা আরও জানান, দ্রুত খালটি পুনখনন ও সংস্কার না করা হলে কালিবাজারের পরিবেশ ও ঐতিহ্য মারাত্মক হুমকির মুখে পড়বে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী সৈয়দ এনায়েত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, ব্যবসায়ী ইসলাম জমাদ্দার, সাখাওয়াত হোসেন লিটন, মো. সাইদুর রহমান মুন্সীসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কাছে দ্রুত এই জনস্বার্থমূলক কাজটি বাস্তবায়নের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট